শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম। তিনি জানান, প্রধান আসামি নূরাকে গাজীপুর থেকে এবং হযরত আলীকে কিশোরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
\r\nএর আগে বৃহস্পতিবার বাবার কাছ থেকে অপহরণ করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ পাঁচজনকে বৃহস্পতিবার দিবাগত রাতে মাধবদী এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।
\r\nপরিবারের দাবি, ১৫ দিন আগে মেয়েকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। বিচার চেয়ে স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের কাছে গেলেও সুরাহা হয়নি। পরে নিরাপদে খালার বাড়িতে নেওয়ার পথে আবার অপহরণের ঘটনা ঘটে। পরদিন সকালে সরিষা খেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
\r\nমাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, এ ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।





