পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খানের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তাদের সমবেত বরণ করেন। তিনি পটুয়াখালী-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী।


শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় ধুলিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান খান বলেন, “আজ থেকে আমি জামায়াতে ইসলামীর সঙ্গে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো। মৃত্যুর আগ পর্যন্ত জামায়াতে ইসলামীতে যুক্ত থাকতে চাই। আমার অনুসারীরাও ইতিমধ্যেই যোগ দিয়েছে এবং আরও যোগ দেবে।”


সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা ইসহাক, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি লিমন হোসাইন এবং অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।