ভারতের সংসদ ভবনের নিরাপত্তা ভেদ করে প্রবেশের চেষ্টা করার সময় এক ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।


\r\n

প্রতিবেদনে বলা হয়, আটককৃত ব্যক্তি রেলভবনের দিক থেকে গাছে চড়ে দেয়াল টপকে নতুন সংসদ ভবনের গরুড়া গেটে পৌঁছান। পরে নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।


\r\n

ঘটনাটি ঘটল সংসদের বর্ষাকালীন অধিবেশন শেষ হওয়ার মাত্র একদিন পর, যা নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।


\r\n

এর আগে, গত বছরও একই ধরনের ঘটনা ঘটে। তখন ২০ বছর বয়সী এক যুবক সংসদের দেয়াল পেরিয়ে অ্যানেক্স ভবনের প্রাঙ্গণে প্রবেশ করেছিলেন। সেই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে শর্টস ও টি-শার্ট পরিহিত ওই যুবককে নিরাপত্তা কর্মীরা আটক করতে দেখা যায়। তবে তদন্তে তার কাছ থেকে কোনো বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।


\r\n

ভারতীয় পার্লামেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নতুন নয়। ২০০১ সালে সংসদে বড় ধরনের জঙ্গি হামলার ঘটনা ঘটে। দুই বছর আগে সেই হামলার বর্ষপূর্তির দিন লোকসভা গ্যালারি থেকে চেম্বারে ঝাঁপিয়ে পড়ে দুই যুবক হলুদ গ্যাস ছড়িয়ে দেন। পরে চারজনকে গ্রেপ্তার করা হয়।


\r\n

সাম্প্রতিক এই ঘটনা আবারও সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও নজরদারি বাড়ানোর প্রশ্ন সামনে নিয়ে এসেছে।