রোববার রাতে আকাশে অদ্ভুত এক রূপ ধারণ করেছিল চাঁদ। পৃথিবীর ছায়ার মধ্যে দিয়ে অতিক্রম করার সময় চাঁদ পুরোপুরি কালচে লাল রঙ ধারণ করে মনোমুগ্ধকর দৃশ্য উপহার দিয়েছে।

পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে, তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। এ অবস্থাকে চন্দ্রগ্রহণ বলা হয়। মেঘমুক্ত আকাশে খালি চোখেই এই চন্দ্রগ্রহণের অনন্য রূপ দেখা গেছে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে রোববারের চন্দ্রগ্রহণের দৃশ্য ধরা পড়েছে। ভারত, বাংলাদেশ, চীন, জাপান, পাকিস্তান, রাশিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা এবং মধ্য এশিয়ার দেশগুলো থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। এছাড়া কিছু অঞ্চলে আংশিক চন্দ্রগ্রহণও পর্যবেক্ষণ করা হয়েছে।

চন্দ্রগ্রহণের সময় চাঁদকে রক্তিমাভ রঙ ধারণ করতে দেখা যায়, যা আকাশপ্রেমীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হিসেবে রয়ে যায়।