দেশের বাজারে স্বর্ণের দাম সামান্য হ্রাস পেয়েছে। আজ রবিবার (৯ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর ঘোষণা করেছে। সর্বশেষ সমন্বয় অনুযায়ী, এখন স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকায়।
\r\nএর আগে শনিবার (১ নভেম্বর) বাজুস স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়েছিল। তবে রোববার নতুন সমন্বয়ে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
\r\nবাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
\r\nনতুন নির্ধারিত দরে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হচ্ছে-
\r\n- \r\n
- \r\n
২২ ক্যারেট: ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা
\r\n \r\n - \r\n
২১ ক্যারেট: ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা
\r\n \r\n - \r\n
১৮ ক্যারেট: ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা
\r\n \r\n - \r\n
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৩৭ হাজার ১৮০ টাকা
\r\n \r\n
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির পরিমাণ ভিন্ন হতে পারে।
\r\nএর আগে গত ৩০ অক্টোবর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল, তখন ২২ ক্যারেট স্বর্ণের ভরি নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯৬ টাকা। এ নিয়ে চলতি বছর দেশে মোট ৭৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে-এর মধ্যে ৫০ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে।
\r\nঅন্যদিকে, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬০১ টাকা।
\r\nচলতি বছর এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার, যার মধ্যে ৬ বার বেড়েছে এবং ৩ বার কমেছে।





