ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করেছে সরকার। নতুন নিয়োগপ্রাপ্ত পুলিশ সুপাররা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি অনুষ্ঠিত হয়ে এসপি নির্বাচন সম্পন্ন হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হবে।