বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দেশের স্বাধীনতায় বিশ্বাস না করা মানুষই ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন করতে চায়। তবে জনগণ তা চায় না। রোববার (১ ফেব্রুয়ারি) চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, “ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই আকাঙ্ক্ষা পূরণ করতে ধানের শীষে ভোট দিন।” তিনি আরও বলেন, বিএনপি দেশের অর্থনৈতিক বিশৃঙ্খলা শৃঙ্খলায় ফিরিয়ে আনবে এবং কর্মক্ষম নতুন প্রজন্ম তৈরিতে কাজ করবে।


সভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ অন্যান্য সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।