দেশের সামগ্রিক অর্থনীতি বর্তমানে স্বস্তিকর অবস্থানে রয়েছে, তবে দারিদ্র্য বিমোচনসহ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এখনো বিদ্যমান— এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


ড. সালেহউদ্দিন বলেন, \"মূল্যস্ফীতির হার আগে বেশ উচ্চ ছিল, এখন তা কিছুটা কমেছে। অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। তবে এখনো দারিদ্র্য হ্রাস, আয় বৈষম্য ও সামাজিক নিরাপত্তা খাতে আমাদের মনোযোগ দিতে হবে।\"


তিনি আরও জানান, সরকারি খাদ্য মজুত শক্তিশালী করতে সরকার ৫০ হাজার টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় ৫০ হাজার টন গম আমদানি করা হবে বলেও জানান তিনি।