বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের পর বিভিন্ন অনুষ্ঠানে তার সঙ্গে কন্যা জাইমা রহমানকে দেখা গেলেও এবার তিনি একাই দৃক গ্যালারি পরিদর্শন করেছেন। এ অভিজ্ঞতার কিছু মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দৃক গ্যালারি পরিদর্শনের কয়েকটি ছবি পোস্ট করেন জাইমা রহমান।
ফেসবুক পোস্টে তিনি অনুভূতি প্রকাশ করে লেখেন, দৃক গ্যালারির শিক্ষক ও শিক্ষার্থী, রাহনুমা আহমেদ এবং শহীদুল আলমকে আন্তরিক ধন্যবাদ।
তিনি আরও লেখেন, দেশের শিল্পীদের—বিশেষ করে তরুণ ও নতুন কণ্ঠগুলোর অসাধারণ প্রতিভা এবং প্রাণচাঞ্চল্য প্রত্যক্ষ করার সুযোগ করে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ।
পোস্টের শেষ অংশে জাইমা রহমান কেনিয়ার বিশ্বখ্যাত ঔপন্যাসিক, চিন্তাবিদ ও লেখক নগুগি ওয়া থিয়োঙ্গোর একটি উদ্ধৃতি শেয়ার করেন। সেখানে লেখা ছিল, “শিল্পবিহীন সংস্কৃতি হলো একটি স্মৃতিহীন সংস্কৃতি।”





