রাজশাহীর দুর্গাপুরে বিএনপি কর্মী হাসিবুর রহমানকে নৃশংসভাবে  হত্যা ও  বিএনপির সহযোদ্ধাদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও  হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৭ মে) বিকেলে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে শত শত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, পরিকল্পিতভাবে সন্ত্রাসী রেজাউল করিম মাস্টার, বাবু, ওয়াজেদ ও ইউনুসের নেতৃত্বে একটি দল হাসিবুর রহমানের ওপর হামলা চালায়। মাগরিবের নামাজের সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ সময় আরও কয়েকজন আহত হন।

মানববন্ধনে  বক্তারা বলেন, সন্ত্রাসী রেজাউল করিম মাস্টার, বাবু, ওয়াজেদ ও ইউনুসের নেতৃত্বে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাগরিবের নামাজের সময় নির্মমভাবে  কুপিয়ে তাকে হত্যা করে হাসিবুর রহমানকে।  এসময় আরো বেশ কয়েকজনকে আহত করা হয়। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী ও নিহতের স্বজনরাও উপস্থিত ছিলেন।