সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে একটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে আগুন ধরে গেলে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয়। তাই অল্প সময়ের মধ্যেই আগুন নেভাতে সক্ষম হয় কর্তৃপক্ষ। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।


ওই ঘটনার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দুবাই বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িক স্থগিত করা হয়েছে। দুবাইয়ের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, যাত্রী ও কর্মীদের সুরক্ষায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।


দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু ফ্লাইট আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হচ্ছে। এছাড়া ভ্রমণকারীদের তাদের ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণ পরিকল্পনা সম্পর্কে সবশেষ তথ্য জানার জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।


আরও তথ্য পাওয়া গেলে তা সরকারি বা আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে জানানো হবে বলেও বার্তায় জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।