জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আর অন্তর্বর্তী সরকার নয়; মূলত বিএনপি ও কিছু জামায়েতের নির্দেশনায় সরকার চলছে।


\r\n

সম্প্রতি দৈনিক যুগান্তের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “ছাত্রদলের মনোনীত ভিপি খুবই জনপ্রিয়। তবে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হওয়ায় কিছু সংশয় তৈরি হয়েছে যে ছাত্রদলের প্রার্থী নির্বাচনে জয়ী হবে কিনা। সম্ভবত বিএনপির মধ্যে এই নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে।”


\r\n

তিনি সতর্ক করেন, “ছাত্ররা যাতে ভোট দিতে না পারে, তার জন্য কিছু প্রক্রিয়া চালু হতে পারে। ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে, তা ভোটগ্রহণকে প্রভাবিত করতে পারে।”


\r\n

সামান্তা শারমিন বলেন, “আমরা মনে করি ডাকসু নির্বাচন বানচাল বা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। বরং সব রাজনৈতিক দলকে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, বিশেষ করে যারা জাতীয় নির্বাচনের প্রার্থনা করছেন, তাদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। যদি কেউ ষড়যন্ত্রে জড়িয়ে পড়ে, তা তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য হুমকি হতে পারে।”


\r\n

তিনি আরও বলেন, “সৈকত সাহেব বলেছেন, ডাকসু নির্বাচন হতে দেওয়া হবে না এবং প্রগতিশীল ছাত্রদের সতর্ক করেছেন। তবে রিট দায়েরের ক্ষেত্রে কোনো প্রমাণ দেখানো যায়নি। আবেদনকারীর রাজনৈতিক পটভূমি এবং আইনজীবীর সহায়তার বিষয়টি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ।”