প্রায় দেড় যুগ আগে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা দুদকের মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, মীর মোহাম্মদ নাসিরউদ্দিন ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন খালাস পেয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ তাদের আপিল মঞ্জুর করে হাইকোর্টের সাজা রদ করার রায় দেন।
মীর নাসির ও তার ছেলে হেলালের বিরুদ্ধে ২০০৭ সালে মামলা করেন দুদক। বিশেষ জজ আদালত প্রথমে ১৩ ও ৩ বছরের সাজা দেন। হাইকোর্ট এবং আপিল বিভাগের বিভিন্ন শুনানির পর অবশেষে বৃহস্পতিবার তাদের সাজা বাতিল করা হয়।
অন্যদিকে, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে ২০০৭ সালে ৪ কোটি ৯৬ লাখ টাকার সম্পত্তি ও আয়ের উৎস গোপনের অভিযোগে মামলা হয়। বিশেষ আদালত ২০০৭ সালে তাকে ৯ বছরের কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট এবং আপিল বিভাগের শুনানি শেষে টুকুকে খালাস দেওয়া হয়।
সূত্র: ইউএনবি





