লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
মেধা ও মননে উন্নত প্রজন্ম, বদলে দিবে বিশ্ব\" এই স্লোগান কে সামনে রেখে 'দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, লক্ষ্মীপুর'-এর বৃত্তি পরীক্ষা২০২৫ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে শহরে সোনার বাংলা চাইনিজ এন্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট নজীর আহমেদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জর্জ কোর্টের এপিপি এডভোকেট নিজাম উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: ফরিদ উদ্দিন, অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল হামদু। এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কার্যনির্বাহী সদস্য ইসমাইল হোসেন ফয়সাল, জোনায়েদ হোসেন, শরীফ হোসেন, রাজিব হোসেন, সারওয়ার হোসেন, আল আমিন, হা: রবিউলসহ প্রমুখ।
জানা যায়, এইবছর দি স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদর উপজেলা ব্যাপী বৃত্তি পরীক্ষায় চতুর্থ থেকে অষ্টম শ্রেণির স্কুল ও মাদ্রাসা পর্যায়ে প্রায় ৪০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে বিভিন্ন ক্যাটাগরীতে ২০২জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। যার মধ্যে ট্যালেন্টফুলে ৩৫ জন, বাকিরা সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত হন। এছাড়াও সর্বোচ্চ অংশগ্রহণকারী সেরা ৬ প্রতিষ্ঠান কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।





