হরিপুর (ঠাকুরগাঁও)প্রতিনিধি; দীর্ঘ ২৯ বছর পর এককভাবে জয়ের দেখা পেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বহুল আলোচিত ঠাকুরগাঁও-২ আসন-এ এবারের নির্বাচনে দলটির প্রার্থী ডাঃ আব্দুস সালাম ৫ হাজার ৯৬৩ ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেছেন।
বেসরকারি ফলাফল অনুযায়ী, ডাঃ আব্দুস সালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী আব্দুল হাকিমের চেয়ে ৫,৯৬৩ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন।
দীর্ঘ সময় পর এই আসনে বিএনপির একক বিজয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
বিজয়ী প্রার্থী ডাঃ আব্দুস সালাম বলেন, “এই জয় ঠাকুরগাঁও-২ আসনের সাধারণ মানুষের। তাদের আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চাই।”
এছাড়াও ঠাকুরগাঁওয়ের তিনটি আসনেই আধিপত্য ধরে রেখেছেন দলটি; যথক্রমে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,
ঠাকুরগাঁও ২ ডাঃ আব্দুস সালাম, ঠাকুরগাঁও ৩ আসনে জাহিদুর রহমান।





