নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। নির্বাচনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ভোটগ্রহণ হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
\r\nবৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে পূর্বরেকর্ড করা ভাষণের মাধ্যমে এ তফশিল ঘোষণা করেন।
\r\nসিইসি জানান, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি ২০২৫ সালের জুলাইতে গৃহীত সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে।
\r\nমনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দাখিলের শেষ সময় ১১ জানুয়ারি, যা নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।
\r\nনির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ মিনিট পর্যন্ত।
বিস্তারিত আসছে...





