রাজধানীর তেজগাঁও এলাকায় বুধবার (১৭ সেপ্টেম্বর) ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নেন, যা হাতিরঝিল ও মৌচাক সড়কে তীব্র যানজট সৃষ্টি করে।
শিক্ষার্থীদের মূল দাবি ছিল—
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল ও জড়িতদের চাকরিচ্যুতি।
২০২১ সালের বিতর্কিত নিয়োগবিধি সংশোধন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির নিয়ম বাতিল এবং চার বছর মেয়াদি আধুনিক কারিকুলাম প্রণয়ণ।
উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা প্রকৌশলীদের পদ সংরক্ষণ নিশ্চিত করা।
কারিগরি শিক্ষা খাতের সকল প্রশাসনিক পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ।
স্বতন্ত্র কারিগরি মন্ত্রণালয় ও কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন।
উচ্চশিক্ষার জন্য বিশেষায়িত টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নির্মাণাধীন ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে শতভাগ আসনে ভর্তির সুযোগ।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের ৪০ লক্ষাধিক ডিপ্লোমা প্রকৌশলী ও প্রায় ৪ লাখ পলিটেকনিক শিক্ষার্থীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা বলেন, বিএসসি প্রকৌশল শিক্ষার্থীরা যে তিন দফা দাবি উত্থাপন করেছেন তা ভিত্তিহীন ও অযৌক্তিক এবং জাতীয় কর্মক্ষেত্রে অস্থিরতা সৃষ্টি করবে।
এর আগে, মঙ্গলবার দুপুরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে একটি বিশাল মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি সাতরাস্তা মোড়ে এসে প্রায় আধাঘণ্টা ধরে অবস্থান নেন এবং স্লোগান দেয়। এতে ওই এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে





