সারা দেশের অধস্তন আদালতের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে সুপ্রিম কোর্টের প্রশাসন ভবন-৪-এর দ্বিতীয় তলায় উভয় বিভাগের বিচারপতিদের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়। সভায় পদোন্নতির পাশাপাশি প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

পদোন্নতি পাওয়া বিচারকদের তালিকা দ্রুত আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অনুমোদনের জন্য প্রেরণ করা হবে বলে সুপ্রিম কোর্ট সূত্র জানিয়েছে।