অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টাকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে তাদের পদত্যাগ দাবি করেছেন বিএনপির নেতা ও সদ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আদালতের রায়ে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

\r\n

শনিবার (২৪ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান।

\r\n

পোস্টে ইশরাক লিখেছেন, “তিনজন অনিরপেক্ষ এবং বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, অথবা পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না— এমন একটি মুচলেকায় স্বাক্ষর করতে হবে।”

\r\n

তিনি আরও বলেন, “এটি আলোচনা সাপেক্ষ নয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে তথ্য উদঘাটন করা যায়।”

\r\n

তবে ইশরাক হোসেন তার পোস্টে সরাসরি ওই তিন উপদেষ্টার নাম উল্লেখ করেননি।

\r\n

তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। পর্যবেক্ষকরা বলছেন, ইশরাকের বক্তব্যে নির্বাচনপূর্ব উত্তেজনা আরও বাড়তে পারে।