বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে রাজনীতির দৃশ্যপট আমূল বদলে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। সম্প্রতি লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরে তিনি এ কথা বলেন।
\r\nসাক্ষাৎকারে মুন্না জানান, তারেক রহমান দলের সাংগঠনিক অবস্থা ও আগামী জাতীয় নির্বাচন ঘিরে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, “নির্বাচন অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। তাই নেতাকর্মীদের সতর্ক, সংযত ও সংগঠনের প্রতি আনুগত থাকতে বলেছেন তিনি।”
\r\nতারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন—জেলাভিত্তিক সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে এবং দলের কেউ যেন কোনো অসাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত না হয়, সেদিকে নজর রাখতেও।
\r\nযুবদল সভাপতির দাবি, “নেতাকর্মীদের কিছু তৎপরতায় মাঝে মধ্যে প্রশ্ন উঠলেও তা সংখ্যায় খুবই কম। দল পরিচালনায় তারেক রহমান অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। ভবিষ্যতে কেউ অন্যায় করলে ছাড় পাবে না।”
\r\nক্ষমতাসীন সরকারের যুব সংগঠন নিয়ে অতীতে যেসব অভিযোগ এসেছে, তা নিয়ে প্রশ্ন করা হলে মোনায়েম মুন্না বলেন, “আমরা পেশীশক্তি নয়, রাজনৈতিক শক্তির মাধ্যমে যুবসমাজকে নেতৃত্ব দেব। কেউ যদি অন্যায়ের সঙ্গে জড়িত হয়, তাকে ছাড় দেওয়া হবে না।”
\r\nতিনি আরও জানান, সারা দেশে যুবদলের কমিটি পুনর্গঠন প্রক্রিয়া অচিরেই আরও জোরালো করা হবে।
\r\nসবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যত ষড়যন্ত্রই হোক, ইনশাআল্লাহ বিএনপিকে ঠেকানো যাবে না। তারেক রহমান দেশে ফিরলেই রাজনীতিতে বড় পরিবর্তন আসবে।”





