পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফেরা জন্য কোনো ‘ট্রাভেল পাস’ চাননি। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।


লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ট্রাভেল পাস বিষয়ে তিনি বলেন, তিনি চাইলে তা ইস্যু করা হবে, তবে এখন পর্যন্ত তার কোনো আবেদন আসেনি।


তারেক রহমানের পাসপোর্ট আছে কি না—এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সে তথ্য তাঁর কাছে নেই।


তিনি আরও জানান, তারেক রহমান দেশে ফিরবেন কি না বা কবে ফিরবেন সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।


খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, প্রয়োজনে তাঁকে বিদেশে নেওয়ার প্রস্তুতি সরকারের রয়েছে। চিকিৎসকদের পরামর্শ ও দলের সিদ্ধান্ত অনুযায়ী সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।