বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইট বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবে, জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যরাও বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে থাকবেন।


\r\n

বুধবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সালাহউদ্দিন, যিনি তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক।


\r\n

সালাহউদ্দিন বলেন, “আমাদের নেতা লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবেন। সিলেটে সংক্ষিপ্ত বিরতির পর বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবেন, ইনশাআল্লাহ।”


\r\n

ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন। এরপর তিনি সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং পথে ৩০০ ফুটে আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।