বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এবং তার দেশে ফেরা সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের অবস্থান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৫৭ মিনিটে প্রেস সচিব নিজের ফেসবুকে বিষয়টি জানানো পোস্টে বলেন,
“জনাব তারেক রহমানের আজকের বক্তব্যে বলা হয়েছে যে, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। এই প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল, তার বাংলাদেশ প্রত্যাবর্তনের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ রয়েছে কি না। এতে তিনি স্পষ্ট করে জানান, সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই।”
প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।





