সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে কেরানীগঞ্জে নিজ বাসভবনে ফজরের নামাজের আগে তাবলিগ জামাতের মুরুব্বি হাজি সেলিম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাজি সেলিম দীর্ঘদিন ধরে দাওয়াত ও তাবলিগের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।
বিশেষ করে টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগের বিশেষ খেদমতে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা আজও তাবলিগ অঙ্গনের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রায়হান আরও জানান, দেশে সাদপন্থিদের পক্ষ থেকে বিভ্রান্তি ও অশান্তি ছড়ানোর সময় এবং কাকরাইল মসজিদে সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় দ্বীনের পক্ষে দৃঢ় অবস্থান নেয়ার সময় হাজি সেলিম গুরুতরভাবে আহত হন। এর পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল।
\r\nআজ সোমবার (১৫ ডিসেম্বর) জোহরের নামাজের পর তার জানাজার নামাজ মান্দাইল-জিনজিরা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।





