তাইওয়ানে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৪ মিনিট ৫৫ সেকেন্ডে ৫.৩ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটি মাত্র ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।


ভূমিকম্পের কেন্দ্র ছিল তাইওয়ানের তাইচুং শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার পূর্ব এবং হুয়ালিয়েন সিটি থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এই অঞ্চলগুলো জনবহুল হওয়ায় মানুষ আতঙ্কিত হলেও এখন পর্যন্ত বড় ধরণের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


আন্তর্জাতিক সিসমোলজিক্যাল সংস্থাগুলো যেমন তাইপেই সেন্ট্রাল ওয়েদার ব্যুরো, জার্মানির পটসডামের জিওফোর্সচুংসজেন্ট্রুম (জিএফজেড), মালয়েশিয়ার মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এবং ফ্রান্সের ইউরোপীয়-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই ভূমিকম্প পর্যবেক্ষণ করেছে।


তাইওয়ান প্যাসিফিক রিং অফ ফায়ারের ওপর অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। তাই স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং ভবিষ্যতে কোনো আফটারশকের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।


সূত্র: ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি)