তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সাময়িক নয়, বরং সুদূরপ্রসারী ও স্থায়ী সমাধান চান আপিল বিভাগের বিচারপতিরা। এ বিষয়ে আদালতের দৃষ্টিভঙ্গি হলো—শুধু পুনর্বহাল নয়, বরং এমন একটি কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা দরকার, যা ভবিষ্যতে আর সংকট তৈরি না করে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখে।


\r\n

আজ বুধবার (২৭ আগস্ট) সকালে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) সংক্রান্ত মামলার দ্বিতীয় দিনের শুনানিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এ মন্তব্য করেন। শুনানির একপর্যায়ে তিনি প্রশ্ন তোলেন, যদি তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করা হয়, তাহলে এটি কবে থেকে কার্যকর হবে? তিনি আরও বলেন, এটি নিয়ে একটি সুস্পষ্ট, স্থায়ী ও কার্যকর রূপরেখা তৈরি করতে হবে, যাতে ভবিষ্যতে আর অস্থিতিশীলতা না দেখা দেয়।


\r\n

সকাল ৯টা ৩৫ মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। মামলায় আবেদনকারীদের পক্ষে শুনানি করছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে যুক্তি তুলে ধরছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


\r\n

এই রিভিউ আবেদনের মাধ্যমে আবারও আলোচনায় এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যা বাংলাদেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশে দীর্ঘদিন ধরে একটি বিতর্কিত ও গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচিত হয়ে আসছে।