ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসুস্থ শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে ‘কমল মেডি এইড, ঢাবি’। এই সেবা কেবল চিকিৎসা পরামর্শেই সীমাবদ্ধ নয়, গুরুতর অসুস্থ শিক্ষার্থীদের জন্য আবাসিক হলের কক্ষে ওষুধ ডেলিভারি চার্জ ছাড়াই পৌঁছে দেওয়া হবে। উদ্যোগটির সার্বিক ব্যবস্থাপনায় আছেন বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক শেখ তানভীর বারী হামিম, যিনি ২০১৮-১৯ সেশনের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। ঢাবি শিক্ষার্থীদের চিকিৎসা ও ওষুধ সেবা প্রদানই এ উদ্যোগের মূল লক্ষ্য। শেখ তানভীর বারী হামিম কালবেলাকে বলেন, “ঢাবি হলপাড়ায় কোনো ফার্মেসি নেই। আবাসিক শিক্ষার্থীরা অসুস্থ হলে ওষুধ আনতে ঢাকা মেডিকেল যেতে হয়, যা খুব কষ্টকর। তাই শিক্ষার্থীদের সুবিধার জন্য শুধুমাত্র ওষুধের মূল্য পরিশোধ করে ছেলেদের রুমে ও মেয়েদের হল গেইটে বিনা যাতায়াত মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের বেহাল অবস্থা দেখে শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে একটি টেলিমেডিসিন সেবা চালু করেছি। শিক্ষার্থীরা কমল মেডি এইড, ডিইউ পেইজে তাদের পরিচয় দিয়ে কোন ডাক্তারের চিকিৎসা চান জানালে বিনামূল্যে সেবা পাবেন।” ঢাবির আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা অসুস্থতার সময় ‘KAMOL MEDI AID’ ফেসবুক পেইজের ইনবক্সে নাম, সেশন ও অসুস্থতার তথ্য দিলে ডাক্তারদের এ্যাপয়নমেন্টের মাধ্যমে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দেওয়া হবে। ডাক্তাররা ব্যস্ত থাকলে বা শিক্ষার্থী সমস্যার সম্মুখীন হলে হামিমের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। টেলিমেডিসিন সেবা প্রদানকারী ডাক্তাররা: মেডিসিন বিশেষজ্ঞ: ডা. শাকিল মাহমুদ (এমবিবিএস), ডা. তানভীর মাহমুদ তৌহিদ (এমবিবিএস), ডা. আবদুল্লাহ আর রায়হান (এমবিবিএস) জনস্বাস্থ্য বিশেষজ্ঞ: ডা. আনোয়ার হোসেন (এমবিবিএস) জরুরি সার্জারি বিশেষজ্ঞ: ডা. আব্দুল্লাহ আল মাহমুদ তালুকদার (এমবিবিএস) মেডিসিন, পুষ্টি ও ডায়াবেটিস বিশেষজ্ঞ: ডা. মির ফাহিম ফয়সাল (এমবিবিএস) নাক-কান-গলা বিশেষজ্ঞ: ডা. মো. ইমদাদুল হক শুভ (এমবিবিএস) গাইনি বিশেষজ্ঞ: ডা. মুসসারাত বারী (এমবিবিএস)\r\n
সংবাদ লোড হচ্ছে...





