Mirror News 24
dfsd
AD
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
অনান্যইসলাম
অনন্যআওয়ামীলীগএনসিপিজামায়াতবিএনপি
সংবাদ শিরোনাম :
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন
Mirror News 24
সর্বশেষ
World News
অর্থনীতি
ক্যাম্পাস
খেলাধুলা
জাতীয়
তথ্য প্রযুক্তি
ধর্ম
বিনোদন
বিশ্ব
মতামত
রাজনীতি
সারা দেশ
স্বাস্থ্য
01875-596961
info@mirrornews24.net

সংবাদ লোড হচ্ছে...

Mirror News 24
dfsd
AD

অনুসরণ করুন:

World Newsঅনন্যঅনান্যঅর্থনীতিআওয়ামীলীগইসলামএনসিপিক্যাম্পাসখেলাধুলাজাতীয়জামায়াততথ্য প্রযুক্তি

সম্পাদকমণ্ডলী

সম্পাদক ও প্রকাশকসম্পাদক ও প্রকাশক
নির্বাহী সম্পাদকনির্বাহী সম্পাদক
বার্তা সম্পাদকবার্তা সম্পাদক

অফিস

অফিস : মিরপুর , ঢাকা , বাংলাদেশের

ইমেইল : info@mirrornews24.net

মোবাইল : 01875-596961

আমাদের সম্পর্কে•ফটো গ্যালারি•ভিডিও গ্যালারি•নীতি ও শর্ত•বিজ্ঞাপন•যোগাযোগ
© 2026 সকল কিছুর স্বত্বাধিকার: Mirror News 24
সকল কারিগরি সহযোগিতায়Mirror News Network
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত ভিসির মতবিনিময় | Mirror News 24 | Mirror News 24
প্রচ্ছদ/ক্যাম্পাস/ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত ভিসির মতবিনিময়
মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: ক্যাম্পাস
তারিখ: ১২ এপ্রিল, ২০২৬
লেখক: নিউজ ডেস্ক
Mirror News 24বাংলাদেশের প্রতিচ্ছবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত ভিসির মতবিনিময়

নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল, ২০২৬
পড়ার সময়: 4 মিনিট
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে নবনিযুক্ত ভিসির মতবিনিময়
mirrornews24.com
info@mirrornews24.com
প্রকাশক: মিরর নিউজ নেটওয়ার্ক

 
রবিবার ( ১২ এপ্রিল ) সকাল ১১ টায় ঢাকা কলেজ শহিদ আ.ন.ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ঢাকা কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেয় নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোঃ নূরুল ইসলাম । এ সময় তিনি শিক্ষার্থীদের উত্থাপিত বিভিন্ন দাবি পর্যালোচনার আশ্বাস দেন।

 উপাচার্য অধ্যাপক মোঃ নূরুল ইসলাম বলেন, ‘ শিক্ষার্থদের দাবিগুলোর সাথে আমার পরিকল্পনার কোন পার্থক্য নেই । বর্তমান সরকারের সাথে এ বিষয়ে আলোচনা চলছে । তোমাদের দীর্ঘদিনের পরিচয়হীনতার সমস্যা ছিল । এখন থেকে তোমরা সবাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।’

তিনি আরও বলেন,‘তোমরা যদি  নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকো তবে যত উন্নত কারিকুলাম করি না কেন তা কখনো ফলপ্রসু হবে না ।’ 

তিনি বলেন, ‘তোমাদের প্রাণের দাবির সাথে আমিও সহমত পোষণ করছি । যে দাবি গুলো তাড়াতাড়ি বাস্তবায়ন সম্ভব সেগুলো বাস্তবায়নে আমার ইচ্ছাশক্তির ঘাটতি থাকবে না ।’

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন  ঢাকা কলেজের অধ্যক্ষ  অধ্যাপক এ কে এম ইলিয়াস। বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ঢাকা  কলেজ শিক্ষক পরিষদের  ভারপ্রাপ্ত
সম্পাদক রেবেকা সুলতানা লিপি  ও  অনার্স ও মাস্টার্স শ্রেণির পাঠক্রম পর্যবেক্ষণ ও মূল্যায়ন কমিটির আহবায়ক অধ্যাপক লুৎফুন নাহার।



উপাচার্য বলেন, ‘আমি যেহেতু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হিসেবে যোগদান করেছি, তোমরা আমাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে  সর্বোচ্চ সহযোগিতা করবে ।’




 এ সময় একাডেমিক উৎকর্ষ, প্রশাসনিক কার্যকারিতা, প্রাতিষ্ঠানিক স্বকীয়তা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ৭ দফা দাবি উপস্থাপন করেন ঢাকা কলেজের ২৪-২৫ সেশনের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী  আবু বকর সিদ্দিক । দাবিগুলো হলো:

১। একাডেমিক সমন্বয় নিশ্চিতকরণ:
অধ্যাদেশ অনুযায়ী আগামী ১ (এক) মাসের মধ্যে প্রতিটি ক্যাম্পাসে একজন করে “উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর” নিয়োগ দিতে হবে, যাতে একাডেমিক কার্যক্রম সুশৃঙ্খল, সমন্বিত ও কার্যকরভাবে পরিচালিত হয়।

২। বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একাডেমিক পরিচয় প্রতিষ্ঠা:
২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি”-এর অন্তর্ভুক্ত হওয়ায়, সকল একাডেমিক নথি—কারিকুলাম, রুটিন, সিলেবাস ও প্রশ্নপত্রে বাধ্যতামূলকভাবে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” নাম সংযুক্ত করতে হবে। পাশাপাশি, ক্যাম্পাসের প্রতিটি সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের ব্যানার-ফেস্টুনে উক্ত নামের ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে বিশ্ববিদ্যালয়ের স্বকীয় একাডেমিক পরিচয় প্রতিষ্ঠিত হয়।

৩। শিক্ষার্থীদের স্বতন্ত্র পরিচয় নিশ্চিতকরণ:
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক পরিচয় সুসংহত করতে অনতিবিলম্বে “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” নাম সম্বলিত অভিন্ন আইডি কার্ড প্রদান করতে হবে।

৪। সেশন জট নিরসন ও সময়োপযোগী পরীক্ষা ব্যবস্থা:
শিক্ষার্থীদের দীর্ঘদিনের সেশন জট নিরসনের লক্ষ্যে সর্বোচ্চ ৭ (সাত) মাসের মধ্যে ইয়ার ফাইনাল পরীক্ষা সম্পন্ন এবং পরবর্তী ১ (এক) মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে, যাতে সর্বমোট ৮ (আট) মাসে একটি পূর্ণাঙ্গ একাডেমিক সেশন সম্পন্ন করা সম্ভব হয়।

৫। কার্যকর প্রশাসনিক কাঠামো ও শিক্ষক নিয়োগ:
আগামী ৩ (তিন) মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও দক্ষ প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে, যার মাধ্যমে প্রতিটি বিভাগ স্বাধীনভাবে একাডেমিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে। পাশাপাশি, যেসব বিভাগে শিক্ষক সংকট রয়েছে, সেখানে দ্রুত যোগ্য শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে।

৬। আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন:
প্রশাসনিক কাঠামো গঠনের পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে একটি দক্ষ গবেষণা টিম গঠন করে ৭টি ক্যাম্পাসের সকল বিভাগের জন্য একীভূত, আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে, যেখানে আধুনিক বিশ্ববিদ্যালয়সমূহের ন্যায় সেমিস্টার পদ্ধতি, ইংলিশ ভার্সনসহ যুগোপযোগী শিক্ষাব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে।

৭। সহশিক্ষা কার্যক্রমের বিকাশ:
ডিবেট ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, সাংবাদিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী সংগঠনসমূহকে দ্রুত “ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি” এর নামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, জাতীয় ছাত্রশক্তি, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে স্লোগানে মুখরিত হয় পুরো অডিটোরিয়াম।

এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

সম্পর্কিত সংবাদ

আরও দেখুন →
জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা

ক্যাম্পাস / জাবিতে দোকানকর্মীর গায়ে হালিম ছুড়লেন জাকসু নেতা

জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের

ক্যাম্পাস / জাবিতে দেয়ালে ‘গুপ্ত’ লিখে চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রতিবাদ ছাত্রদলের

ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন

ক্যাম্পাস / ছাত্ররাজনীতি নিষিদ্ধ রুয়েটে ছাত্রদলের ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন

জনপ্রিয় সংবাদ

1

আহ্বায়ক-কমিটি-গঠনআহ্বায়ক-কমিটি-গঠন

2

Hello From Test Posts

3

জামায়াত এমপির গাড়িতে হামলা-ভাঙচুর

4

বাগমারায় জাতীয় ছাত্র শক্তির ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

5

থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

6

গাইবান্ধার সাদুল্লাপুরে একসাথে বিষপান প্রেমিকার মৃত্যুর ৫ দিন পর না ফেরার দেশে প্রেমিকও

Mirror News 24

খবর পান সবার আগে

আমাদের নিউজলেটারে সাবস্ক্রাইব করুন এবং দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলো প্রতিদিন আপনার ইমেইলে পান।

* আমরা আপনার ইমেইল গোপনীয়তা রক্ষা করি।

xdvcxc
AD
asd
AD
asd
AD
asd
AD
xdvcxc
AD