ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসকের দায়িত্বও পালন করছেন।
\r\nরোববার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের তথ্য জানানো হয়।
\r\nপ্রজ্ঞাপনে বলা হয়, শাহজাহান মিয়াকে ডিএসসিসির প্রশাসক হিসেবে পূর্বের দায়িত্বের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
\r\nনতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় মো. শাহজাহান মিয়া বলেন, “দায়িত্ব পেয়েছি, এখন কাজ শুরু করব। দায়িত্ব পেলে অবহেলার কোনো সুযোগ নেই, সেটা যেখানেই হোক না কেন।”
\r\nউল্লেখ্য, ঢাকা ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খানের দীর্ঘ ১৪ বছরের মেয়াদ গত মার্চে শেষ হয়। এরপর থেকে এই পদটি শূন্য ছিল।





