নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন সম্পন্ন হয়েছে।


\r\n

শনিবার বেলা ১১টার দিকে মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।


\r\n

প্রথমে মেলার উদ্বোধন ১ জানুয়ারি হওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় উদ্বোধন স্থগিত করা হয়েছিল।


\r\n

এবারের মেলায় অংশ নিয়েছে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং, মালয়েশিয়াসহ মোট ১১টি বিদেশি প্যাভিলিয়ন। দেশ-বিদেশের উদ্যোক্তারা ৩২৪টি স্টলে বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করেছেন। পরিবেশ সুরক্ষার কারণে মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যাগ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


\r\n

মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা, শিশুদের জন্য ২৫ টাকা। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তি এবং জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন