ঢাকাস্থ ইরান দূতাবাসে সোমবার (৩০ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি দল ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোসির সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছে।

\r\n

জামায়াতের দুই সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলে ছিলেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

\r\n

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্প্রতি যুদ্ধবাজ ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঘোষিত সনদ লঙ্ঘন করে ইরানের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে। এই আক্রমণে ইরানি সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ বহু মানুষ নিহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

\r\n

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের জনগণ বিশেষ করে জামায়াতে ইসলামী এই আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানায় এবং ইরানের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করে। রাষ্ট্রদূত মানসুর চাভোসিও জামায়াতের এই সমর্থনকে প্রশংসা করেন এবং বাংলাদেশি জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

\r\n

সাক্ষাৎকালে ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের দূতাবাসে সংরক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন এবং নিহতদের শহীদ হিসেবে কবুলের জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। এছাড়াও তিনি নিহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি সমবেদনা জানান।

\r\n

দুটি দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলে প্রতিনিধিদল আশাবাদ প্রকাশ করেছে।