রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

\r\n

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশপাশে, যা ঢাকা থেকে প্রায় ১০৫ কিলোমিটার দূরে অবস্থিত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

\r\n

ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায়, ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে এবং বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।