ঢাকায় সাক্ষাৎ করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জিও টিভি জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে তাদের দেখা হয়। সাক্ষাতকালে তারা করমর্দন করেন এবং কুশল বিনিময় করেন।
দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মরদেহ ঢাকায় আনা হলে জাতীয় পতাকা মোড়ানো গাড়িতে পতাকা অর্ধনমিত রাখা হয় এবং হাজার হাজার নিরাপত্তাকর্মী রাস্তায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন।
পাকিস্তানের আয়াজ সাদিক ও ভারতের এস জয়শঙ্কর ছাড়াও বিভিন্ন দেশের বিশ্বনেতারা খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন।
২০২৫ সালের মে মাসে পাকিস্তান ও ভারতের মধ্যে সংক্ষিপ্ত কিন্তু তীব্র সংঘর্ষের পর এই প্রথম নেতৃত্ব পর্যায়ে এমন একটি সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।





