অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা ও কেক পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ড. ইউনূসের পক্ষে ফুল ও কেক গ্রহণ করেন তার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) ফেরদৌসি হাসান সেলিম।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুভেচ্ছা বার্তা পেয়ে ড. ইউনূস আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।





