বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।


গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, ড. কামাল হোসেন বর্তমানে ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি দেশবাসীর কাছে ড. কামাল হোসেনের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।


এর আগে গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে তিনি মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত ছিলেন।

৮৮ বছর বয়সী ড. কামাল হোসেন একজন প্রখ্যাত আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ। তিনি ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।