যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তহবিল চালু রাখার বিষয়ে সিনেটে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যদের মধ্যে সমঝোতা হয়েছে। এর ফলে সরকারে ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে, জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম।
দীর্ঘ সময় চলা এই শাটডাউনের কারণে সরকারি কার্যক্রম অনেকাংশে বন্ধ ছিল। স্বাস্থ্যসেবা ভর্তুকি, খাদ্য সহায়তা এবং সরকারি কর্মী বরখাস্তসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক টানাপোড়েন চলার পর আইনপ্রণেতারা একটি অস্থায়ী চুক্তিতে পৌঁছেছেন, যা আগামী জানুয়ারি পর্যন্ত সরকারের বাজেট কার্যকর রাখবে।
সংবাদ প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, “দেখে মনে হচ্ছে, সরকারের অচলাবস্থা শিগগিরই শেষ হতে যাচ্ছে।”
সপ্তাহান্তে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে ছুটি কাটিয়ে হোয়াইট হাউসে ফিরেছেন ট্রাম্প।





