ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

\r\n\r\n

আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। এ নির্বাচনে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ পৃথক প্যানেল দিয়েছে। বামপন্থী সংগঠনগুলো অংশ নিচ্ছে দুটি প্যানেলে। পূর্ণ ও আংশিক মিলে মোট প্রায় ১০টি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিয়েছিল।