ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েবের অভিযোগ তুলেছেন ইসলামী ছাত্রশিবির প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ।


\r\n

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।


\r\n

পোস্টে ফরহাদ ডাকসুর স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসার একটি পোস্ট উদ্ধৃত করে লেখেন, শুরু থেকেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলেও সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। বরং নাটকীয়তা ব্যর্থ হওয়ায় দলীয় শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছে।


\r\n

হাফসা তার পোস্টে বলেন, “ব্যালট পেপারে আগে থেকে সাদিক কায়েম আর ফরহাদ ভাইয়ের ব্যালটে দাগ দেওয়া হয়েছে— এ ধরনের অভিযোগ ছড়ানো হচ্ছে। কিন্তু যিনি এ কথা বলেছেন, তাকে আমি চিনি। তিনি যখন ১ নম্বর টেবিলে ভোট দিচ্ছিলেন, কিছুক্ষণ পরেই আমি ৩ নম্বর টেবিলে ভোট দিই। আমার সামনে দিয়েই তিনি বের হয়ে এসব প্রপাগান্ডা ছড়িয়েছেন।”


\r\n

তিনি আরও উল্লেখ করেন, “এক মুহূর্তের জন্য আমিও হতবাক হয়েছিলাম বিষয়টি সত্যি কি না ভেবে। তাই প্রমাণ ছাড়া কোনো কিছুই আমি প্রচার করিনি। তবে শুধু এই একটি ঘটনার জন্য যদি রোকেয়া হলের ৪ হাজার ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এর বিরুদ্ধে আমি নিজেই দৃঢ় অবস্থান নেব।”