দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে এক প্যানেল ও কিছু প্রার্থী অন্য প্যানেলের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ চলে। শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত সময়ে ভোট দেন। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তাদের তথ্য অনুযায়ী রাত ১২টার পূর্বেই ফলাফল প্রকাশ করা হবে।
\r\n\r\n
প্রাথমিক তথ্য অনুযায়ী, নির্বাচনে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। জহুরুল হক হলে ১৯৬৩ জন ভোটারের মধ্যে ১৬৫৮ জন ভোট দিয়েছেন, যা ৮৩.৪৩ শতাংশ। এস এম হলে ৬৬৫ ভোটারের মধ্যে ৫৫২টি ভোট পড়েছে, ৮২.৯৩ শতাংশ। জগন্নাথ হলে ২২২২ ভোটারের মধ্যে ১৮৩১ ভোট পড়েছে, ৮২.৪৫ শতাংশ। রোকেয়া হলে ৫৬৭৬ ভোটারের মধ্যে ৩৭০৯ ভোট পড়েছে, যা ৬৯ শতাংশ।





