ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্ট মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

ডাকসুর জিএস প্রার্থী এসএম ফরহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, “আমাদের প্যানেলের প্রার্থীদের আইডিগুলোতে ক্রমাগত সাইবার হামলা হচ্ছে। কয়েকজন প্রার্থীর আইডি ইতিমধ্যে সাসপেন্ড হয়েছে। কিছু আইডি সময় সময় লগআউট হয়ে যাচ্ছে। আল্লাহ সহায়।”

এর আগে ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিমও ফেসবুক অ্যাকাউন্ট কিছু সময় ডিজেবল থাকার অভিযোগ করেছিলেন।

এদিকে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে নারী ৬২ জন ও পুরুষ ৪০৯ জন। ভোটার সংখ্যা ৩৯,৭৭৫ জন।