মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: সারা দেশ
তারিখ: ৪ নভেম্বর, ২০২৫
লেখক: নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
ঠাকুরগাঁও-২ আসনে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলায় এলাকায় উত্তেজনা
নিউজ ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৫
পড়ার সময়: 1 মিনিট
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় আমজানখোর ইউনিয়নে রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি ব্যানার ছিঁড়ে ফেলেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এলাকাবাসী ব্যানার ছেঁড়া অবস্থায় দেখতে পায়। ঘটনাটি কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়ন হরিণমারি বাজারে সোমবার রাতে কে বা কারা ব্যানারটি ছিঁড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একাধিক সচেতন নাগরিক জানান“এ ধরনের ঘটনা সামাজিক সম্প্রীতি নষ্ট করে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।”
জামায়াতের ইউনিয়ন সভাপতি বলেন,আমাদের ব্যানারের পাশে ধানের শীষ ব্যানার আছে সে ব্যানারে কিছু হলো না, আর আমাদের জননেতা মাওলানা আব্দুল হাকিমের ব্যানারের অবস্থা নাজেহাল করে দিয়েছে, এই ব্যক্তিগুলোকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।