আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার চাচাতো ভাই নূর-এ-শাহাদাৎ।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। পরিবারের একজন প্রতিনিধি ফরমটি সংগ্রহ করে নিয়ে গেছেন।”
ঠাকুরগাঁও-১ আসন দীর্ঘদিন ধরে মির্জা ফখরুলের রাজনৈতিক ক্ষেত্র হিসেবে পরিচিত। মনোনয়নপত্র সংগ্রহের খবর প্রকাশ পেলে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে তা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।





