ইরানের নির্বাসিত যুবরাজ ও প্রখ্যাত বিরোধী নেতা রেজা পাহলভী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তেহরানের বর্তমান শাসকগোষ্ঠীর সঙ্গে কোনো নতুন চুক্তিতে জড়ানোর বিরুদ্ধে সতর্ক করেছেন।


\r\n

শনিবার (২৮ মার্চ) এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইসলামিক রিপাবলিকের নেতাদের সঙ্গে কোনো সমঝোতা শেষ পর্যন্ত ব্যর্থ হবে এবং এটি ইরানি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করবে।


\r\n

পাহলভী মনে করেন, বর্তমান সরকার তাদের আদর্শিক অবস্থান থেকে সরবে না এবং যে কোনো চুক্তিকে কেবল নিজেদের ক্ষমতা বজায় রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তিনি ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দিয়েছেন, আলোচনার পরিবর্তে ইরানের সাধারণ মানুষ ও গণতান্ত্রিক পরিবর্তনের পক্ষে থাকা শক্তিগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানো উচিত। তার মতে, তেহরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত রাখা সঠিক কৌশল হবে।


\r\n

দেশের বাইরে দীর্ঘদিন থাকা এই নেতা আরও উল্লেখ করেছেন, ইরানের জনগণ পরিবর্তন চায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের ইচ্ছার প্রতি সম্মান দেখানো। তিনি বলেছেন, বর্তমান ব্যবস্থার ভেতরে থেকে কোনো সংস্কার বা চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আনা সম্ভব নয়।


\r\n

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের ‘শর্তহীন আত্মসমর্পণ’ বা কঠোর অবস্থানের প্রেক্ষাপটে পাহলভীর এই বক্তব্য ওয়াশিংটনের ইরান নীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে।

\r\n

সূত্র: রয়টার্স