জয়পুরহাট প্রতিনিধিঃ আক্কেলপুর উপজেলাতে পারিবারিক কলহের জেরে পিতার ছুরিকাঘাতে মারুফ হোসেন (১৮) নামে এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর শহরের নিচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত ছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে পরিবারে বিরোধ চলছিল। রোববার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে নিজ বাড়িতে মারুফের বাবা রনি ক্ষুব্ধ হয়ে ছুরি দিয়ে তাকে আঘাত করেন।
আহত মারুফকে প্রথমে
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করা হয়।
এ বিষয়ে আক্কেলপুর থানা সূত্র জানায়, এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





