পূর্ব জেরুজালেমে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত ও অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) শহরের উত্তরে রামত জংশনের একটি বাসস্টপে এই ঘটনা ঘটে। খবর জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।


\r\n

ইসরায়েলি পুলিশ জানায়, ওই সময় দুইজন বন্দুকধারী বাসস্টপে হামলা চালায়। একজন নিরাপত্তা কর্মকর্তা এবং একজন বেসামরিক ব্যক্তি পাল্টা গুলি চালিয়ে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করেন। এই সংঘর্ষে পাঁচজনের মৃত্যু ঘটে।


\r\n

ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন ৫০ বছর বয়সী মহিলা এবং একই বয়সের আরেকজন পুরুষ রয়েছেন। গুলিবিদ্ধ নয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


\r\n

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচজনের মৃত্যু পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি বাহিনী অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের সব চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে।