প্রতিকূল আবহাওয়ার কারণে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। শুক্রবার (১৭ অক্টোবর) বেলা ৩টা ১৩ মিনিটে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, “আমরা ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য প্রস্তুত। তবে বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে কিছুটা বিলম্ব হতে পারে।”

এছাড়া পোস্টে আরও উল্লেখ করা হয়, “সবকিছু পরিকল্পনামাফিক এগোচ্ছে। কিছু অতিথি ইতিমধ্যেই অনুষ্ঠানের স্থানে পৌঁছেছেন। আমরা আমাদের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা প্রত্যক্ষ করার অপেক্ষায় আছি।”