জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরকে ‘নতুন বাংলাদেশের\r\nসূচনা’ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

\r\n\r\n

আজ শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জাতীয়\r\nজুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা বলেন।

\r\n\r\n

অধ্যাপক ইউনূস আশা করেছেন, যে ঐক্যে জুলাই সনদে সই হলো, এই\r\nসুরই দেশকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে নিয়ে যাবে। এ জন্য রাজনৈতিক দলগুলোকে\r\nএক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

\r\n\r\n

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের\r\nপর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার যে সংস্কার কমিশনগুলো গঠন করেছিল, তাদের সুপারিশমালা\r\nএকসঙ্গে করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে জাতীয়\r\nঐকমত্য কমিশন। অধ্যাপক ইউনূস নিজেই এ কমিশনের প্রধান।

\r\n\r\n

ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের জন্য আজকে নবজন্ম।\r\nআমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম।\r\nসেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি। আমরা একমত হয়েছি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য।’

\r\n\r\n

এই অগ্রযাত্রায় পথ দেখানোর ভার তরুণদের দিয়ে অধ্যাপক মুহাম্মদ\r\nইউনূস বলেন, ‘যেই তরুণেরা এই দিনটিকে সম্ভব করেছে, এ বাংলাদেশের আনাচকানাচে এই পরিবর্তনের\r\nজন্য যারা জীবন দিয়েছে তারা—এই তরুণেরাই আবার বাংলাদেশকে নতুন করে গড়বে। এই চিন্তাধারার\r\nআলোকে তারা এই দেশকে গড়বে। তারা এই দেশের নেতৃত্ব দেবে। তারা আমাদের পথ দেখাবে।’

\r\n\r\n

ভাষণের আগে জুলাই জাতীয় সনদে সই করেন মুহাম্মদ ইউনূস। বিভিন্ন\r\nরাজনৈতিক দলের নেতা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ কমিশনের\r\nসদস্যরাও সই করেন সনদে।