জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা ও যথাযথ উপস্থাপনার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এ কথা জানান তিনি।
সালাহউদ্দিন বলেন, গত শনিবার তারা খসড়া হাতে পেয়েছেন। বিএনপি তা পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে। প্রাথমিকভাবে দেখে মনে হয়েছে, খসড়ায় কিছু জায়গায় অসামঞ্জস্যতা রয়েছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি।
জানা গেছে, জাতীয় ঐকমত্য কমিশন গত শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে বহুল প্রত্যাশিত জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে। খসড়ায় প্রস্তাব করা হয়েছে, যাতে সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা না যায়। এতে সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানো ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত আছে। তবে বাস্তবায়নের প্রক্রিয়া কীভাবে হবে, তা উল্লেখ করা হয়নি।





