জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজধানীতে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর পল্টন মোড়ে এই কর্মসূচি পালিত হয়।

\r\n

সমাবেশে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

\r\n

সমাবেশ পরিচালনা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

\r\n

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—

\r\n
    \r\n
  • \r\n

    কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনে দলীয় মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার,

    \r\n
  • \r\n
  • \r\n

    কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির,

    \r\n
  • \r\n
  • \r\n

    ঢাকা-৮ আসনে মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন,

    \r\n
  • \r\n
  • \r\n

    পটুয়াখালী-২ আসনে প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ,

    \r\n
  • \r\n
  • \r\n

    ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী দেলাওয়ার হোসেন,

    \r\n
  • \r\n
  • \r\n

    ঢাকা-৪ আসনে প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন,

    \r\n
  • \r\n
  • \r\n

    ঢাকা-৫ আসনে প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন,

    \r\n
  • \r\n
  • \r\n

    ঢাকা-৬ আসনে প্রার্থী ড. আব্দুল মান্নান,

    \r\n
  • \r\n
  • \r\n

    সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান এবং

    \r\n
  • \r\n
  • \r\n

    বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা-৯ আসনে প্রার্থী কবির আহমেদ।

    \r\n
  • \r\n
\r\n

সমাবেশে মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্যসহ দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

\r\n

সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল পল্টন মোড় থেকে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এতে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।