সৌদি\r\nআরবের\r\nজেদ্দার কিং\r\nআব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ভিসা\r\nজালিয়াতির অভিযোগে ৫০০\r\nজনের\r\nবেশি\r\nমিসরীয়\r\nহজযাত্রীকে আটক\r\nকরেছে\r\nদেশটির\r\nকর্তৃপক্ষ

\r\n\r\n

শুক্রবার (১৮\r\nএপ্রিল)\r\nগালফ\r\nনিউজের\r\nএক\r\nপ্রতিবেদনে জানানো\r\nহয়,\r\nআটককৃত\r\nব্যক্তিরা সরকারি\r\nঅনুমতি\r\n\r\nনির্ধারিত হজ\r\nভিসা\r\nছাড়াই\r\nট্রানজিট \r\nভিজিট\r\nভিসায়\r\nসৌদি\r\nআরবে\r\nপ্রবেশের চেষ্টা\r\nকরছিলেন। বর্তমানে তাদের\r\nনিজ\r\nদেশে\r\nফেরত\r\nপাঠানোর প্রক্রিয়া চলছে

\r\n\r\n

সৌদি\r\nহজ\r\nকর্তৃপক্ষের পক্ষ\r\nথেকে\r\nজানানো\r\nহয়েছে,\r\nনিবন্ধিত হজযাত্রীদের নিরাপত্তা \r\nহজ\r\nব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে\r\nভিজিট\r\nএবং\r\nট্যুরিস্ট ভিসায়\r\nহজ\r\nপালনে\r\nনিষেধাজ্ঞা জারি\r\nকরা\r\nহয়েছে।\r\nহজ\r\nমৌসুমে\r\n\r\nধরনের\r\nঅনিয়ম\r\nপ্রতিরোধে সৌদি\r\nসরকার\r\nকড়াকড়ি\r\nআরোপ\r\nকরেছে\r\nএবং\r\nবেআইনিভাবে প্রবেশকারী যাত্রীদের বিরুদ্ধে কঠোর\r\nব্যবস্থা গ্রহণ\r\nকরছে

\r\n\r\n

সৌদিতে\r\nঅভিযান\r\nজোরদারের অংশ\r\nহিসেবে\r\nসম্প্রতি মিসরের\r\nবিমানবন্দরেও ভিসা\r\nযাচাই\r\nপ্রক্রিয়া কঠোর\r\nকরা\r\nহয়েছে।\r\nগত\r\nসপ্তাহে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি\r\nফ্লাইটে ১৩০\r\nযাত্রীর মধ্যে\r\nশুধুমাত্র ৩৮\r\nজনকে\r\nসৌদিতে\r\nপ্রবেশের অনুমতি\r\nদেওয়া\r\nহয়।\r\nবাকিরা\r\nবৈধ\r\nহজ\r\nভিসা\r\nপ্রদর্শনে ব্যর্থ\r\nহন

\r\n\r\n

\r\nঘটনার\r\nপর\r\nমিসরের\r\nপর্যটন\r\nমন্ত্রণালয় জরুরি\r\nবিবৃতি\r\nদিয়ে\r\nনাগরিকদের হজ\r\nপালনের\r\nক্ষেত্রে কেবল\r\nঅফিশিয়াল চ্যানেল \r\nঅনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমেই প্যাকেজ গ্রহণ\r\nকরার\r\nআহ্বান\r\nজানিয়েছে। একইসঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষও যাত্রীদের সৌদি\r\nভিসার\r\nধরন\r\n\r\nবৈধতা\r\nযাচাই\r\nকরে\r\nভ্রমণ\r\nপ্রস্তুতি নেওয়ার\r\nপরামর্শ দিয়েছে

\r\n\r\n

প্রসঙ্গত, হজ\r\nইসলাম\r\nধর্মের\r\nঅন্যতম\r\nফরজ\r\nইবাদত\r\nএবং\r\nপ্রতি\r\nবছর\r\nবিশ্বের নানা\r\nপ্রান্ত থেকে\r\nলাখ\r\nলাখ\r\nমুসলিম\r\nহজ\r\nপালন\r\nকরতে\r\nসৌদি\r\nআরবে\r\nযান।\r\nভিড়\r\n\r\nনিরাপত্তা ব্যবস্থার কথা\r\nবিবেচনা করে\r\nসৌদি\r\nসরকার\r\nহজ\r\nব্যবস্থাপনাকে অত্যন্ত সুনিয়ন্ত্রিত \r\nকঠোর\r\nনীতিমালার আওতায়\r\nপরিচালনা করে\r\nথাকে

\r\n\r\n